বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের - The News Lion

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের

 


দি নিউজ লায়ন;  নিজের বাড়িতে বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের বড় বিশ্বেশ্বরপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম জাহির উদ্দিন মোল্লা (২০)। পুলিশ দেহটি ময়না তদন্তের পাঠিয়েছে।


পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে বাড়িতে বিদ্যুৎ না থাকায় নিজেই বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করছিলেন জাহির উদ্দিন। আচমকাই তিনি বিদ্যুৎপৃষ্ঠ হন। বাড়ির লোকজনের চিৎকারে  প্রতিবেশীরাই জাহিরকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে আসেন।সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.